গোলাপগঞ্জ পৌর নির্বাচন :আ’লীগের মনোনয়নপত্র জমা দিলেন মেয়রপ্রার্থীরা

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ৩ অক্টোবর গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্টিত হবে। অনুষ্ঠিত এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে ৩ জনকে মনোনীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের এক বর্ধিতসভায় এ তিন জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

ওই তিন মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম রাবেল ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ। তাঁদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম রাবেল কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ক্রয় করে জমা দেন তিনি।

বুধবার দুপুরে তিনি কেন্দ্রীয় পার্টি অফিস থেকে দপ্তরে কর্মরত থাকা আলাউদ্দিনের কাছ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন এবং জমা দেন।

এ দিকে অপর দুই প্রার্থীও মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে জানাযায়।

উল্লেখ্য- ৩১ মে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শূন্য হয়। শূন্য পদে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। নির্বাচন ৩ অক্টোবর।