প্রীতিরাজ রেস্টুরেন্ট থেকে আবারো হাসনাত গ্রেফতার

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রীতিরাজ রেস্টুরেন্ট থেকে আবারো হাসনাতকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট জালালাবাদ থানায় চেক ডিজঅনার মামলায় এক আওয়ামীলীগ নেতা আবুল হাসনাত কে জিন্দাবাজার প্রীতিরাজ রেস্টুরেন্ট থেকে গ্রেফতার করেছে সিলেট জালালাবাদ থানা পুলিশ । পঞ্চাশ হাজার টাকার চেক ডিজঅনার মামলায় উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক(মানিক গ্রুপ)আবুল হাসনাতের বিরুদ্ধে একটি চেক ডিজনার মামলা হয়।

ব্যবসায়ীক লেনদেনের একলক্ষ টাকা পরিশোধ করতে আবুল হাসনাত তার নামীয় মদিনা মার্কেট সাউথইষ্ট ব্যাংক সিলেটের পাঠানটুলা শাখার একটি চেক মামলার বাদী মদিনামার্কেট এলাকার সাইদুর কে প্রদান করেন।

০৩ সেপ্টেম্বর সোমবার জালালাবাদ থানার এস আই সাইদুর,এস আই বুরহান,এস আই কুতুব,এ এস আই করিমুল এক বিশেষ অভিযান চালিয়ে প্রতিরাজ রেস্টুরেন্ট থেকে ভাতগাও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসনাতকে গ্রেফতার করে।

এর আগে ২০ আগস্ট একই রেস্টুরেন্ট থেকে আবুল হাসনাত কে গ্রেফতার করেছিল র‍্যাব ৯।