মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোটার: বড়লেখা উপজেলায়, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) জোনাল অফিস বড়লেখার আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
সভায় স্বাগত বক্তব্য দেন বড়লেখা পল্লী বিদ্যূৎ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, পল্লীবিদ্যুতের এলাকা পরিচালক রনজিৎ কুমার দাস, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper