সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট ছাত্রলীগকে সিন্ডিকেট এর হাত থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এর কাছে অনুরোধ করে খোলা চিঠি লিখেছেন সিলেট ছাত্রলীগের এক সাধারণ কর্মী ইশতিয়াক চৌধুরী। সেই খোলা চিটি সিলেট নিউজ বিডি ডট কমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:
বাংলাদেশ ছাত্রলীগ এর সম্মানিত সভাপতি/সাধারণ সম্পাদক এর কাছে অনুরোধ সিলেট ছাত্রলীগ কে সিন্ডিকেট এর হাত থেকে রক্ষা করুণ।
……………………………………………
পিতা মুজিব এর নিজ হাতে গড়া শিক্ষা,শান্তি,প্রগতির পতাকাবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংঘটন বাংলাদেশ ছাত্রলীগ এর নব নির্বাচিত সম্মানিত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভাই ও সম্মানিত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাই প্রথমেই সালাম এবং মুজিবীয় শুভেচ্ছা গ্রহণ করুন।
আমরা জানি অতীতের মত আপনারা কুনু সিন্ডিকেট এর মাধ্যমে আসা নেতৃত্ব নয়, আপনারা জননেত্রী শেখ হাসিনার নিজ যাচাইবাচাই করা ছাত্রলীগ। আমাদের বিশ্বাস জননেত্রী কখন রত্ন চিন্তে ভুল করেন না।
তাই আজ আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ কর্মীরা সিন্ডিকেট মুক্ত পিতা মুজিব এর আর্দশ লালনকারী ছাত্রলীগ এর সপ্ন দেখি।
প্রিয় ভাই, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যর ধারক বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু…! আজ সিলেট ছাত্রলীগ সিন্ডিকেট দ্বারা চালিত।
কেননা আমরা দেখতে পাই যোগ্যতার কুনু দাম নেই,কতিপয় নাম পরিচয়বিহীন মানুষের জয় জয়কার। আজ যাদের দলের প্রতি কুনু ভালবাসা এবং পরিশ্রম নেই, তারাই দলের কর্ণধার, তারাই দলের হর্তাকর্তা ও তারাই দলের চালিকাশক্তি।
সম্প্রতি এই সিন্ডিকেট এর গ্রুপিং এবং প্রভাববিস্তার কে কেন্দ্র করে সিলেটে জেলা ছাত্রলীগ এর কর্মী আমার ভাই মাছুম,মিয়াদ,তানিম কে অকালে লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। রক্তে লাল হয়েছিল এই সিলেটের রাজপথ, কলংকিত হয়েছিল সিলেট ছাত্রলীগ পরিবার। আবার সেই নোংরা গ্রুপিং প্রতিহিংসায় হত্যা মামলায় পকৃত আসামীদের সাথে সিলেট ছাত্রলীগ এর অনেক নির্দোষ ও অসহায় ছাত্রলীগ কে মিথ্যা মামলায় ঢুকিয়ে জেল খাটানো হয়।
তাই আমার ভাই মিয়াদ হত্যার পর সিলেট জেলা ছাত্রলীগ এর ১৪১ বিশিষ্ট কমিটি থেকে অনেকে নেতা বা পদ হারানোর ভয়ে পদত্যাগ না করলেও, সেই দিন সিলেট জেলা ছাত্রলীগ এর সহ-সম্পাদক পদ থেকে নোংরা গ্রুপিং আর সিন্ডিকেট দের বিরুদ্ধে রাগে, ক্ষোভে, অভিমানে পদত্যাগ করেছিলাম। আমার পদত্যাগ এর এক দিনের মাথায় সিলেট জেলা ছাত্রলীগ এর পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষনা করতে বাধ্য হয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সাংসদ।
প্রিয় ভাই, আপনাদের প্রশ্ন হতে পারে তুমরা কেনই বা এই সিন্ডিকেট এর রাজনীতি কর?
আমাদের উত্তর যদি আমরা সেই সিন্ডিকেট এর গ্রুপিং রাজনীতি না করি বা তাদের কুনু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তবে আমাদের পরের দিন থেকে পরিচয় হয়ে যায় অস্ত্রবাজ,টেন্ডারবাজ, চাঁদাবাজ,মাদকব্যবসায়ী বা জামাত শিবির থেকে অনুপ্রবেশকারী আমাদের ছাত্রলীগ এর কর্মী পরিচয় টুকু আর থাকে না। তাদের কাছে আমরা জিম্মি হয়ে আছি।
এই সিন্ডিকেট এর কবল থেকে সিলেট ছাত্রলীগকে মুক্ত করা আদৌ সম্ভব কিনা আল্লাহই ভালো জানেন।
এ কেমন রাজনীতি…!
নিজেদের প্রভাব প্রতিপত্তি ঠিকিয়ে রাখতে সিন্ডিকেট এর সেই নেতারা তাদের বাপ, দাদার সম্পদে পরিণত করতে চাচ্ছেন সিলেট ছাত্রলীগ কে।
এর শেষ কোথায়? কি হবে সিলেট ছাত্রলীগের? অতীত, গৌরব, ঐতিহ্যর? সিলেট ছাত্রলীগ কি হারিয়ে যাবে কালের আবর্তনে?না কি ফিরে পাবে তার পুরনো সেই ঐতিহ্য????
আমরা চাই সিলেটে এমন ছাত্রলীগ নেতৃত্ব আসবে যে নেতৃত্ব গ্রুপিং কে মূল্যায়ন না করে, রাজপথের পরিশ্রমী, ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করবে।
আমরা পিতা মুজিব এর আদর্শ লালনকারী ছাত্রলীগ হতে চাই। আমরা পিতা মুজিবের অসমাপ্ত সোনার বাংলা গড়ার কারিগর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার ছাত্রলীগ হতে চাই। আমরা কুনু নেতা, ভাই এর মাই ম্যান ছাত্রলীগ, বা তাদের বাপ দাদার সম্পদে পরিণত হতে চাই না।
প্রিয় ভাই আপনারা বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ কর্মীদের দীর্ঘ দিনের সাধনার ফসল,আপনারা আমাদের আশা ভরসার প্রতিক।
তাই প্রিয় ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ সিলেট ছাত্রলীগ কে সিন্ডিকেট এর কবল থেকে মুক্ত করে আবারো ফিরিয়ে দিন সিলেট ছাত্রলীগ এর হারানো সেই
অতীত, গৌরব, ঐতিহ্যকে।
পরিশেষে আপনাদের সু- সাস্থ এবং দীর্ঘা আয়ু কামনা করি।
দোয়া করি আপনাদের সু-যোগ্য নেতৃত্ব দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাক পিতা মুজিব এর নিজ হাতে গড়া দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আবেগ,অনুভূতির,ভালবাসার সংঘটন বাংলাদেশ ছাত্রলীগ কে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ইশতিয়াক চৌধুরী
সাধারণ কর্মী
বাংলাদেশ ছাত্রলীগ।
Sylhetnewsbd Online News Paper