সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়ে চাঁদা না দেওয়ায় সিএনজি চালকের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নগরীর টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, টিলাগড় এলাকার রাশেদ আহমদ সাদ্দাম ও তার সহযোগীরা সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত টিলাগড় শাখার সদস্য সেলিম মিয়ার কাছে চাঁদা দাবি করে। সেলিম মিয়া চাঁদা দিতে অস্বীকার করলে সাদ্দাম তার দলবল নিয়ে তার উপর হামলা করে। হামলায় সিএনজি শ্রমিক সেলিম মিয়া আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
সেলিমের উপর হামলার সাথে সাথে টিলাগড়ে সাধারণ শ্রমিকরা ফুসে উঠে। রাত সাড়ে ৯ টার দিকে অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা টিলাগড়ে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাশেদ আহমদ সাদ্দাম ও তার সহযোগীদের সুষ্ঠু বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সিএনজি স্ট্যান্ডের সভাপতি নুরুল ইসলাম খান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন টিলাগড় শাখার সম্পাদক সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ উজ্জল, সদস্য আলা উদ্দিন, মিন্টু নাথ, উজ্জল, যানু মিয়া, তুফিক আলম শহিদ, আব্দুল্লাহ, বাউল কালাম, আজাদ প্রমুখ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত শ্রমিক নেতা সেলিম মিয়া।

Sylhetnewsbd Online News Paper