সিলেট নিউজ বিডি ডেস্ক: শনিবার (৮ সেপ্টেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যান বলছিল, সফরকারী নেপালের বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন। আর হার মানেই এক বুক হতাশা। মাথা নিচু করে নিজেদের চেনা মাঠ থেকে বিদায়।
কষ্টকর হলেও সত্য যে, স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচটিতে ২-০ ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিনশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এদিন চেনা মাঠে আক্রমণে এগিয়ে থাকলেও ম্যাচের প্রথমার্ধে অনাকাঙ্খিত এক গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৩৩ মিনিটে সুনীল বালকে ফাউল করেন ওয়ালি ফয়সাল। রেফারি ফ্রি কিক দেন। ফ্রি কিক নেন নেপালের ১০ নম্বার জার্সিধারী বিমল ঘারতি মাগার। তার নেয়া কিক ফিস্ট করবেন নাকি ধরে ফেলবেন এমন দোটানার মধ্যে বলটি ঠিকমতো ধরতে পারেননি। বল চলে যায় তার গন্তব্যে। এই অর্ধের গোল হজমে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্রামে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
এরপর দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে উঠে স্বাগতিকরা। কিন্তু সফরকারীদের ট্যাকটিসের কাছে দাঁড়াতে পারেনি তারা। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে নবযুগ দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ায় নেপার। অর্থাৎ ব্যবধানটা ২-০ হয়ে দাঁড়ায়। এরপর ইনজুরি সময়ে চার মিনিট যোগ করা হলেও এই গোলে বাংলাদেশের শেষ আশারও সমাধি ঘটে।
Sylhetnewsbd Online News Paper