দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সদস্য জহির আলী যুক্তরাজ্য গমনে সংবর্ধনা

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য এম. জহির আলী যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক খসরুজ্জামানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এস এম সেফুল ও আব্দুল আল মামুনের যৌথ পরিচালনায় সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা নাসিম হোসেইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী এড. রাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা জাসদের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা আলা উদ্দিন মুক্তা, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার নুরুল আমিন, সংগঠনের উপদেষ্টা ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান, পাঠানটুলাস্থ পল্লবী সমাজকল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান, মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অব: প্রাপ্ত শিক্ষক বাবু রঞ্জিত কুমার দে, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. সৈয়দুর রহমান, সৌদিআরব প্রবাসী কমিউনটি নেতা এম.এ কবির, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ আলী, সংগঠনের সাবেক সভাপতি হাজী আনোয়ার হোসেন ময়না, সাবেক সাধারণ সম্পাদক এসএম আমজাদ আলী, রাহেল আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি ফয়সল আহমদ বাবুল, গাজী মিল্টন, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক লিকসন মিয়া, ফারুক আহমদ মাসুদ, আবু শামীম, উসমান আলী, মেহেদী হাসান ফয়েজ, ছানার মিয়া সাকিব, তোফায়েল আহমদ তুয়েল, আক্তার হোসেন, বাবুল মিয়া, জুয়েল আহমদ চৌধুরী, আবু সাফলাত, সালিম উদ্দিন, আফরোজ মিয়া, তাহসিন, বিশ্বজিৎ প্রমুখ।