বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নত দেশ হিসাবে পরিচিত : আমু

আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমাদের দেশের মন্ত্রী এমপিগণ আগে অন্য দেশে ভ্রমণে গেলে যে দেশেই যেত সে দেশের লোকেরাই অবহেলা করতো, তারা ভাবতো এ দেশের মন্ত্রী এমপিরা ভিক্ষার ঝুলি নিয়ে এসেছেন। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর হতেই, তাদের এই ধারণা পাল্টে গেছে, এখন আর তারা অবহেলার চোখে দেখে না, এসব ভাবতে পারে না। চীন,জাপনাসহ বিভিন্ন বিদেশী রাষ্ট্রের বিনোয়োগকারীরা এখন বাংলাদেশে বিনোয়োগ করার জন্য বলছেন। আগে এ দেশে বাজেট হত বিশ্ব ব্যাংকের সহায়তায় কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকার তা পাল্টে দিয়ে নিজস্ব অর্থায়নেই ৪লাখ কোটি টাকার বাজেট করেছে। বর্তমান শেখ হাসিনা সরকার বিশ্ব ব্যাংকের সহায়তার দিকে না থাকিয়ে এ দেশের মানুষের কল্যাণে বিএনপি জামাতের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, নিজস্ব অর্থায়নে ৩৪হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর কাজ উদ্বোধন করেছে যাহার কাজ প্রায় শেষ পর্যায়ে।

ক্ষমতার লোভে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক প্রশাসককেরা এ দেশের ক্ষমতা দখল করে বাংলাদেশের গনতন্ত্রকে হত্যা করেছিল কিন্তু তাদের সেই অপশক্তি ভেঙে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশে ও আইনের শাসন প্রতিষ্টা করেছেন এবং এই বাংলাদেশ কে বিশ্বের বুলে ২০২১সালের মধ্য একটি মধ্য আয়ের দেশে পরিনত করার ঘোষনা দিয়েছেন, তার প্রমান এ দেশের জনগন দেবে। এ দেশ কে বিশ্বের কাছে একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত করতে পুনরায় আওয়ামীলীগ সরকার কে ক্ষমতা দিতে হবে।
তিনি আরো বলেন, নির্বাচন বানচাল করার জন্য অপচেষ্টা করছে স্বাধিনতা বিরোধী জামাত বিএনপি কিন্তু তাদের সেই অপচেষ্টা কখনো সফল হবে না। এ দেশের নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলবো আমরা,কেউ তা প্রতিরোধ করতে পারবে না।

শনিবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট শহীদ মিনার প্রাঙ্গনে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভার পূর্বে তিনি ট্যাকেরঘাট পরিত্যক্ত চুনাপাথর খনিজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

তিনি বলেন, তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিসিআইসির পরিত্যাক্ত চুনাপাথর প্রকল্পটি নিয়ে একটি প্রকল্প আছে। তাহা পুনরায় চালু করার জন্য কাজ চলছে। এবং ট্যাকেরঘাট একটি ক্ষুদ্র শিল্পের জন্য ৩২লক্ষ টাকা ব্যয় হবে বলে ধার্য করা হয়েছে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘উন্নয়ন পেতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর হলে এ দেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না। বিএনপি জোট সরকারের আমলে উত্তরাঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উত্তরাঞ্চলে আর মঙ্গা থাকে না। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ জন্যই দেশকে উন্নয়নসহ স্বাবলম্বী করতে বারবার শেখ হাসিনা সরকার দরকার।’

মন্ত্রী আরো বলেন, ‘সরকার বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে। কেউ খাবে তো কেউ খাবে না, এ নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।’ ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য তিনি জনসভায় আশ্বাস প্রদান করেন।

তাহিরপুর উপজেলা আ,লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন খাঁ এর সভাপতিত্বে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগির খোকনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ১আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা ইউনুছ আলী, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন,বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া,বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জুমুর কৃষ্ণ তালুকদার,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক তানশেন তালুকদার তুশার,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলায়েত করেন, মাওলানা আবুল ফজল খানঁ। গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস।