সিলেট নিউজ বিডি ডেস্ক: রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এমিরেট এয়ারলাইন্সের একটি বিমানে করেই এশিয়া কাপ খেলার জন্য হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
দুঃখজনক ব্যাপার হলো, পাসপোর্ট জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও রুবেল হোসেন। তবে জানা গেছে, সোমবার (১০ সেপ্টেম্বর) পাসপোর্ট হাতে পাবেন তারা। এরপরই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিবেন।
প্রসঙ্গতঃ দুবাই যেতে এর আগেও তামিম ইকবালকে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল। যদিও তা পরে ঠিক হয়ে গিয়েছিল। শুধু তামিম আর রুবেলই নন, ভিসা জটিলতার কারণে দুবাই যেতে পারেননি দলের দুই কর্মকর্তা। তারা হলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
Sylhetnewsbd Online News Paper