সিলেট নিউজ বিডি ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গ্যাস স্টেশন বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ৩৫ জনের। স্থানীয় সময় সোমবার রাজ্যের উত্তরাঞ্চলে রাজধানীর আবুজার সঙ্গে সংযোগকারী লাফিয়া-মাকুর্দি সড়কের পাশে এ ঘটনা ঘটে।
হাইওয়ে’তে থাকা এই ফিলিং স্টেশনের সামনে রাখা সিলিন্ডারবাহী একটি ট্রাকে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- লিকেজ থেকেই এ বিস্ফোরণ। আগুনের সংস্পর্শে আসায় বেড়েছে ক্ষয়ক্ষতি। এসময়, স্টেশনে গ্যাস সংগ্রহে আসা ক্রেতা এবং কর্মকর্তারা হতাহতের শিকার হন।
নাইজেরিয়ায় এ ধরনের ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে গেল জুনে নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি পেট্রোল ট্যাংকারে আগুন ধরে গেলে কমপক্ষে নয়জন নিহত হয়। ওইসময় আরও ৫৩টি গাড়িও পুড়ে গিয়েছিল।
Sylhetnewsbd Online News Paper