ওপার বাংলায় মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিমের ‘পাষাণ’

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশে মুক্তি পাওয়ার পর এবার ওপার বাংলায় মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিমের ‘পাষাণ’। এতে মিমের বিপরীতে দেখা গেছে কলকাতার নায়ক ওমকে।

সর্বশেষ মিমের ‘সুলতান-দ্য সেভিয়ার’ চলচ্চিত্রটি মুক্তি পায়। কলকাতার নায়ক জিতের সঙ্গে এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে সাফটা চুক্তিতে। বর্তমানে তার হাতে আছে বেশ কিছু চলচ্চিত্রের কাজ। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ চলচ্চিত্রে। আসছে অক্টোবরেই শুরু হবে এই ছবির শুটিং।

বাংলাদেশে মুক্তি পাওয়ার পর এবার সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে কত তারিখে কলকাতায় মুক্তি পাবে সিনেমাটি তা এখনো চূড়ান্ত হয়নি।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, কলকাতার ‘নাকাব’ ছবিটির পরিবর্তে ‘পাষাণ’ ছবিটি কলকাতায় যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘নাকাব’। তার বিপরীতে সাফটায় যাচ্ছে ‘পাষাণ’।