দক্ষিণ সুরমা থানা তালামীযের বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মদন মোহন কলেন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের হুমকির মধ্যে রয়েছে বাংলাদেশ। যা ইতিমধ্যেই এক ভয়াবহ সমস্যায় রুপ নিয়েছে। শুধুমাত্র গাছ লাগানোর মাধ্যমে এই বিপর্যয় অনেকটা রোধ করা সম্ভব। পরিবেশের ক্ষতিকর দিক থেকে রক্ষা পেতে এবং সবুজ-শ্যামলীময় করে তুলতে বেশী করে গাছ লাগাতে হবে। এতে করে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশ আর্থিক ভাবেও লাভবান হবে। প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।তাই আমাদের দেশে পরিবেশগত সুরক্ষা ও জীববৈচিত্র রক্ষায় সবুজ বিপ্লব ঘটাতে হবে।তালামীযের পাশাপাশি দেশের সচেতন ছাত্রসমাজ এই কর্মসূচির মাধ্যমে ব্যাপকহারে বৃক্ষরোপন করলে ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশ রক্ষা পাবে।

তিনি মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমার লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস্থ মনোয়ারা গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালামীযে ইসলামিয়ার দক্ষিণ সুরমা থানা শাখার মাসব্যাপী বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসেবে কার্যক্রমের উদ্বোধন প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের এম সি কলেজ শাখার সাবেক সভাপতি শেখ শফি উদ্দিন, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা, সহ সভাপতি রেদওয়ান রাজা,মনোয়ারা গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকতার আলী,সংগঠনের সহ সাধারণ সম্পাদক আহমেদ ফাহিম, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বদরুল ইসলাম, সদস্য মাহবুবুর রহমান, মশিউর রহমান মিজান, নজরুল ইসলাম প্রমুখ। মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচী সংগঠনের দক্ষিণ সুরমার আওতাধীন সকল শাখা পালন করবে।