আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি: তাহিরলুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে পাটাবুকা গ্রামের এফ ডব্লিউ সি (FWC) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি খুবই নাজুক অবস্থা বিরাজ করছে।
অবকাঠামোগত সমস্যা,চিকিৎসক নেই, জরাজীর্ণ ভবনসহ বিভিন্ন কারণে সরকার প্রদত্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রান্তিক জনগণ। এসব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
কেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসব সেবা প্রদানের কথা থাকলেও পাটাবুকা গ্রামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ও চিকিৎসক না থাকায় দির্ঘ্যদিন যাবৎ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত তৃনমূলের রোগীরা। স্বাস্থ্য ও প্রসব সেবা না পেয়ে রোগীরা জেলা উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে বাধ্য হয়ে প্রসবকালীন সেবা গ্রহণ করছে।
অপর দিকে, প্রাইভেট হাসপাতালগুলো অর্থ উপার্জনের জন্য বেশির ভাগ ক্ষেত্রে নরমাল ডেলিভারি না করে সিজারিয়ান অপারেশন করছেন। এতে একদিকে রোগীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন নারীরা।
এলাকাবাসীর বিভিন্ন তথ্যমতে জানা যায়, পরিত্যক্ত ভবন ও অবকাঠামো ঝুঁকিপূর্ণ এবং চিকিৎসক না থাকার কারণে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রাম,জীবনপুর গ্রাম,মানিকখিলা,বলাইকান্দি গ্রাম,সন্তোষপুর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার জনগণ স্বাস্থ্য ও পড়িবার কল্যাণ কেন্দ্র হতে স্বাস্থ্য সেবা গ্রহণ হতে বঞ্চিত। পাচ্ছেন না তাঁরা তাদের কাংখিত উপযুক্ত সাস্থ্য সেবা।
উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পুর্ণনির্মানের দাবীতে পাটাবুকা গ্রামের জাহাঙ্গীর আলম শা নামের একজন তরুণ সমাজ সেবক অত্যন্ত বেদনা নিয়ে উনার সামাজিক মাধ্যম পেইজবুকে প্রকাশ করেন,পাঠাবুকা গ্রামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ভেঙ্গে ধসে পরেছে যাহা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। নেই কোন চিকিৎসক, এতে এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রায় ২০হাজার জনগন স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত। বর্তমানে আমরা চরম দুর্ভোগে আছি,অনেক সময়ে অনেক নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা এসেছেন তারা আমাদের আশ্বাস দিয়েছেন, তাদের দেওয়া আশ্বাসে আমরাও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম,কিন্তু নেতা কর্মী ও জনপ্রতিনিধিদের আশ্বাসের সেই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে।সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর একান্ত কামনা করি।
উক্ত পরিত্যক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বিষয়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ সরকার এর কাছে জানতে চাইলে উনি বলেন, এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অনেক বছর যাবৎ ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে,উক্ত স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন চিকিৎসক এতে করে আমার নির্বাচনী এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার জনগণ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত। সে ব্যপারে আমি বিভিন্ন জায়গায় লিখিত ও মৌখিক ভাবে আবেদন করেছি। আমার সরকারের কাছে আমার জুড়ালো দাবী উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পুর্ণনির্মান বা মেরামত করে স্বাস্থ্য সেবা চালু করার।
Sylhetnewsbd Online News Paper