মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের কার্যালয় পরিদর্শন ও চারা রোপন

সিলেট নিউজ বিডি ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় পরিদর্শন ও চত্বরে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা বিভাগ) ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিদর্শন ও চারা রোপন করেন। এসময় তিনি সবাইকে বৃক্ষরোপনের পরামর্শ দেন।
এসময় তার সাথে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাবিদ হোসেন মোল্লা, উপ-পরিচালক (গোয়েন্দা) জাকির হোসেন ভূইয়া, বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সমূহের সংগঠন নারকস-এর সভাপতি সৈয়ধ খিজির হোসেন এনু, এইম ইন লাইফের সহ সভাপতি কামাল আহমদ খান, বাধনের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম তুহিন, প্রতিশ্র“তি’র সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ বাবু, নিউ প্রশান্তির দপ্তর সম্পাদক মাসরুর আলম, সিনিয়র সদস্য মঞ্জুর আহমদ প্রমুখ।