সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়ে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত টিলাগড় উপ কমিটির নেতৃবৃন্দের কাছে চাঁদাবাজ মোস্তাক, তিতাস ও আজাদের চাঁদাবাজের প্রতিবাদের ১৭ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় টিলাগড়ে প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে পরিবহণ শ্রমিকরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, মোস্তাক, তিতাস ও আজাদ গংরা সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত টিলাগড় উপ কমিটির নেতৃবৃন্দের কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছে। গত ২ মাসে চাঁদাবাজরা শ্রমিকদের প্রায় ৪/৫ গাড়ি ভাংচুর করেছে। তারই ধারাবাহিকতায় আজাদ সহ ৭/৮ জন সন্ত্রাসীরা আম্বরখানা যাওয়ার পথে শাহীনের গাড়ি আটকে রাখে এবং চাঁদা না দেওয়ার আগ পর্যন্ত তাকে নির্যাতন করতে থাকে। শাহীনের সিএনজি অটোরিক্সা (নং সিলেট থ-১২-৮০৯১) ভাংচুর করে ও তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা শাহীনের সাথে থাকা ২০ হাজার ও তার সাথে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। হামলায় আহত শাহীনকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত শাহীন আহমদ।

এছাড়াও প্রতিনিয়ত আম্বরখানা, সাপ্লাই রোড পয়েন্ট থেকে মোস্তাকের নেতৃত্বে তিতাসের মাধ্যমে প্রতিটি সিএনজি থেকে ১০টাকা চাঁদা আদায় করা হয়। নিরীহ শ্রমিকরা তাদের বলি হয়ে চাঁদা দিয়ে আসছেন। আর যারা তাদের এ অপকর্মের প্রতিবাদ করছে তাদের উপর নেমে আসে হামলা, নির্যাতন ও গাড়ী ভাংচুর করে।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সোমবার বিকালে রাস্তা অবরোধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিক্ষোভ করে।
Sylhetnewsbd Online News Paper