বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের নব নির্মিত চারতলা বিশিষ্ট ‘আলহাজ মো. শাহাব উদ্দিন’ আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন এমপি, ভবনের উদ্বোধন করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তাবায়নে ভবন নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকা।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।
ম/ উদ্দিন/ ২৪/৯/১৮
Sylhetnewsbd Online News Paper