স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) নগরীর রোজ ভিউ হোটেলে পরিবেশ, হাওর ও সামাজিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে “হাওরের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কাস্টম-এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মো. শফিকুল ইসলাম বিশদ আলোচনা করেন। তিনি বলেন- “হাওরের উন্নয়নে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা”। আয়োজক সংগঠনের সভাপতি, তাজপুর ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায়
মূখ্য আলোচক হিসেবে শাবিপ্রবি সিইপি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম গোলটেবিল আলোচনার সূত্রপাত করেন।
সম্মানিত আলোচক হিসেবে শাবিপ্রবি সিইপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক
মো. এমদাদুল হক,
কৃষিবিদ ডা. আব্দুল্লাহ আল মামুন, গ্রামীণ জনকল্যান সংসদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে সোশ্যাল এনগেজমেন্ট ফর লাইভলিহুড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকমো: আব্দুর রশিদ খান রাশেদ, কৃষিবিদ ডা. আফ্রাদুল ইসলাম, ড. মো. আকরাম হোসেন, সাঈদ মিল্কী, ইয়েমিন চৌধুরী, নিশি মোহন নাথ, রহিমা বেগম, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সাংবাদিক ফয়সাল আহমেদ বাবলু, সাংবাদিক সংগ্রাম সিংহ, তৌফিকুল আলম বাবলু, সুব্রত শুভ, ফজলুর রহমান জসিম, আয়াজ আলম ভূইয়া, গিয়াস উদ্দিন, প্রভাষক মহিউদ্দিন মাহী, সমাজকর্মী শাহাদাত শিশির, সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, জাকির সুমন, বেলাল মুহিত, সামস মো.জাবেদ সুফিয়ান, মহিউদ্দিন উজ্জ্বল প্রমুখ বক্তৃতা করেন।
Sylhetnewsbd Online News Paper