বড়লেখায় পরিত্যক্ত অবস্থায় মোটর সাইকেল উদ্ধার

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভী বাজারের বড়লেখা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় মোটর সাইকেল উদ্ধার করেছে বড়লেখা থানার পুলিশ।

উদ্ধারকৃত মোটরসাইকেল এর মালিক সুনামগঞ্জ জেলার, মধ্যনগর তেলিয়াপাড়া গ্রামের মো: ওয়ালি উল্লাহ।

তাঁর সাথে কথা বলে জানা যায়, আমি বিদ্যূৎ উন্নয়ন বোর্ড সিলেট স্লেপশট (ছবি তুলা)শাখায় কর্মরত, আমি বিগত ০৩ মে ২০১৮ ইং তারিখে বিশ্বনাথ থানার তালিবপুর এলাকার জনৈক বারিক মিয়ার বাড়ির গেটের সামনে আমার ব্যবহৃত মোটরসাইকেল রেজিঃ নং সিলেট-হ -১৩-৮৮২৬ গাড়িটি রাখিয়া তাহার মিটার ও
আসপাশ মিটারের রিড়িং এর ছবি তুলতে যাই, বেলা দু’টার দিকে এসে গাড়িটি যথাস্থানে না পেয়ে বিশ্বনাথ থানায় সাধারণ ডাইরি করি।

২৮ সেপ্টেম্বর বড়লেখা থানার এস আই অমিতাভ দাস তালুকদার পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করার খবর দিলে আমি আমার গাড়ির কাগজ পত্র নিয়ে আসি, তিনি কাগজ পত্র দেখে গাড়িটি আমাকে সমজাইয়া দেন।

এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইছিনুল হক বলেন, বিশ্বনাথ থানা থেকে আমাদেরকে বার্তা প্রেরণ করাহয়, আজ ২৮ (সেপ্টেম্বর) উপজেলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেলের মালিক এসে গাড়ির কাগজ পত্র দেখিয়ে গাড়িটি নিয়ে যান।