সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। বুধবার সকালে হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার পর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ও স্বজনদের মথ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল থেকে ২৫০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। অনেক রোগীকে দেখা যায়- হাতে স্যালাইন দেয়া অবস্থায় স্ট্রেচারে করে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন লাগার কারণ জানা যায়নি। হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র থেকে ধোয়া বের হতে দেখা গেছে।
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে বেশ কয়েকটি ভবন রয়েছে। এটি কলকাতার অন্যতম পুরাতন একটি হাসপাতাল। এনডিটিভি।
Sylhetnewsbd Online News Paper