সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানী ঢাকার বুকে সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে সিলেটস্থ এসোসিয়েশনের ভোটার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ অক্টোবর বিকাল চারটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ও বিএমএ এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। ‘গড়ে তুলি সমৃদ্ধ জালালাবাদ’ শ্লোগানকে ধারণ করে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচনে প্রার্থীদের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন সরকারের সাবেক সুনামধন্য সচিব ও সভাপতি প্রার্থী ড. এ কে আব্দুল মুবিন।
এসময় তিনি বলেন, সিলেটের ইতিহাস-ঐতিহ্য অনেক সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যকে অক্ষুণ রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে সিলেটের এই প্যানেল বিজয় হলে সিলেটের সার্বিক উন্নয়ন ও মেলবনন্ধন আরও ত্বরান্বিত হবে। সভায় ড. মুবিন সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্যা প্রতিরোধ ও হাওর রক্ষা, শিল্প উন্নয়ন, শিক্ষা, ভবন প্রকল্প, বিশ্বব্যাপী সাংগঠনিক সংযোগ, এনআরবি সহায়তা, কর্মসংস্থান সহায়তা এবং সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর আসন্ন ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে সহ-সভাপতি পদে জালাল আহমদ, সাধারণ সম্পাদক পদে এম. আব্দুর রউফ এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইমাম মেহেদী চৌধুরী এনামসহ প্যানেলের পূর্ণ পরিচিতি তুলে ধরেন।
জালালাবাদ এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সংগঠক রোটারিয়ান তাহমিনা আহাদ রোজীর সার্বিক পরিচালনায় ও সাবেক ছাত্রনেতা জালালাবাদ সিলেট বিভাগীয় সংগঠক ও সমাজকর্মী মো: আব্দুর রশিদ খান রাশেদের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্জ্ব আশফাক আহমদ, জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব এম. আব্দুর রউফ, ডা. আজিজুর রহমান চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, শাবিপ্রবির প্রফেসর সৈয়দ আশরাফুর রহমান, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, বিএমএ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আজিজুর রহমান রোমান, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান ভুট্টো, জিয়াউল হক, এক্সেলসিয়র হোটেল ও রিসোর্টের এমডি সায়্যিদ চৌধুরী, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমদ , সাবেক ব্যাংকার ধনঞ্জয় চৌধুরী, ব্যাংকের এভিপি মোহাম্মদ আব্দুল বাছিত, কামরুজ্জামান বাবু , দেলওয়ার হোসেন প্রমুখ।
জালালাবাদ এসোসিয়েশন মৌলভীবাজার-এর সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা-এর সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, ফাহিমা খানম চৌধুরী মনি, জালালাবাদ এসোসিয়েশন, সিলেট-এর সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে তারপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুব আহমদ। মতবিনিময় সভায় সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আসন্ন ২৭ অক্টোবর শনিবার ঢাকায় জালালাবাদ এসোসিয়েশন-এর অনুষ্ঠিতব্য নির্বাচনে ড. মুবিন প্যানেলকে বিজয়ী করে জালালাবাদবাসীর উন্নয়ন নিশ্চিৎ করে সুখে-দু:খে পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য অাহবান জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper