সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে’ নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা’র উদ্যোগে নগরীর ব্যস্ততম পয়েন্ট জিন্দাবাজারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতামুলক প্রচারাভিযান শুরু হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ট্রাফিক সচেতনতামুলক প্রচারাভিযান এর উদ্বোধন করা হয়।
নিসচা জেলা’র সভাপতি সংগঠক এম.বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোঃ লোকমান আলীর পরিচালনায় সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শুরু হওয়া প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে,ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ হাবিবুর রহমান,ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আব্দুল মুকিত, নিসচা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, উপদেষ্টা শেখ তোফায়েল আহমদ শেফুল, মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর শাওন, এ,টি,এস,আই নজরুল ইসলাম, নিসচা জেলা’র সহ সভাপতি আব্দুর রহমান, কবির আহমদ খান, সহ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, সমাজকল্যান সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মজিদ, প্রচার সম্পাদক প্রভাষক ফয়সল আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী রেজা, সাংস্কৃতিক সম্পাদক রকি দেব, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, অসিউর রহমান অসি, ইসমত ইবনে ইসহাক সানজিদ, এনামুল হক, সামাদুল ইসলাম অপু, জয়নুল ইসলাম, হাবিব উল্লাহ, দিলাল আহমদ দিলু, মোঃ দিলাল আহমদ, ইঞ্জিনিয়ার অরবিন্দু রায় অপু, সতিশ রুদ্র পাল, তাহের হোসেন, কবির আহমদ, আব্দুল কাইয়ুম, রাহিন আহমদ, রুহুল আমীন কমল, সুলতান আহমদ সহ অন্যান্যরা প্রমূখ।
উল্লেখ্য ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী বিভিন্ন স্কুল/কলেজ,বাস টার্মিনাল সহ গুরুত্ব পূর্ন পয়েন্টে সচেতনতামূলক পচাররাভিযান কার্যক্রম পরিচালনা করা হবে বলে জেলা শাখার নেতৃবৃন্দরা জানিয়েছেন।
Sylhetnewsbd Online News Paper