তাহিরপুর প্রতিনিধি; সুনামগঞ্জ টাংগুয়ার হাওড়ের উল্লেখযোগ্য হিজল বাগান পলিয়ার বিলের কান্দায় অর্ধশতাধিক হিজল গাছ কর্তন করে নিজস্ব বিলে কাটা স্থাপনের অভিযোগ উঠেছে।
গত দুইদিন পুর্বে রাত্রে টাংগুয়ার হাওড়ের উল্লেখযোগ্য পলিয়ার বিল নামক বাগানের ভিতর হতে অর্ধশতাধিক হিজলের গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
টাংগুয়ার হাওড় পলিয়ার বিলের কর্তব্যরত পাহারাদার বিষয়টি নিশ্চিত করে জানান,টাংগুয়ার হাওড় পলিয়ার বিল হিজল বাগানের সংলগ্ন মন্দিয়াতা গ্রামের সাইকুল মিয়ার ছেলে আহাম্মদ আলী(৩২)তাহার সহোদর ভাই শাহ আলমগির(২৮) একই গ্রামের আব্দুরব সাবেক মেম্বারের ছেলে শামরান মিয়া(২৫),একই গ্রামের কটু মিয়ার ছেলে শাহ শাহজামাল(৪০) দুইদিন পুর্বে রাত আনুমানিক ৮টার সময় বাগানের মধ্যভাগে গাছ কর্তন করে ২টি ইঞ্জিল চালিত নৌকা বুজাই করে নিজস্ব বিলে কাটা স্থাপন করতে নেওয়ার সময় তাদের নজরে পড়লে তারা বাধা দিলে পাহারাদারদের জনবল কম তাকায়, পাহারাদারদের ভয়বিধ দেখিয়ে গাছ গুলি নিজের বিলে স্থাপন করে।
তবে সে অভিযোগ বিষয়ে শাহ আলমগির এর কাছে জানতে চাইলে উনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি মাছের ব্যবসা নিয়ে অনেকদিন যাবৎ ব্যস্ত আমি এ ব্যাপারে কিছুই জানি না।
সে ব্যাপারে (সি এন আর এস) প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাত এর কাছে জানতে চাইলে উনি বলেন উক্ত গাছ কর্তন বিষয়ে আমি শুনেছি, বিষটি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুদয়ের সাথে আলাপ করবো।
এ বিষয়ে টাংগুয়ার হাওড় দায়িত্বরত এক্সিউটিব ম্যাজিষ্ট্রেট এর সরকারি মোবাইল নাম্বারে চেষ্টা করলেও মোবাইলটি বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।
Sylhetnewsbd Online News Paper