সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির শোক

সিলেট নিউজ বিডি ডেস্ক: জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির রেজু প্রিন্টার্সের স্বত্ত্বাধিকারী রেজাউল ইসলাম রেজুর মাতা ও সিটি মার্কেটের কালার অফসে প্রিন্টার্সের সত্ত্বাধিকারী মামুন আহমদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি মেহদী কাবুল ও সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।