মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টারঃ মৌলভী বাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও চান্দগ্রাম উত্তর-দক্ষিনের অসম্পূর্ণ এলাকায় বিদ্যূতায়নের শুভ উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ মো.শাহাব উদ্দিন এমপি।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে চান্দগ্রাম বাজারে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে বিদ্যূতায়নের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী জহুরুল ইসলামের সভাপতিত্বে ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও ইউপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবাদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এম.পি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ইস্কুলের ভবন র্নিমান, কাছা রাস্তা পাকা করণ,শিক্ষকদের বেতন বৃদ্বি, বিনাবেতনে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান সহ ভিবিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম সাধিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বড়লেখা উপজেলায় মাত্র ২০ শতাংশের নিচে বিদ্যুৎ সংযোগ ছিল। আপনারা আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে নিবার্চিত করায় বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ পৌছে গেছে। শতভাগ বিদ্যূতায়নের কার্যক্রম সম্পন হবে। ১৮ সালের মধ্যে সব বাড়িতেই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করবে এ সরকার।

আগামী জাতিয় নিবার্চনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী বিকেকানন্দ দাস নান্টু, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক মাস্টার, পৌর কাউন্সিলর জেইন সিদ্দীকি, উপজেলা প্রকৌশলী বিদ্যুত ভুষন পাল,বড়লেখা পল্লী বিদ্যূৎ যোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা আ’লীগ সদস্য আব্দুছ ছালাম, নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, জেলা যুবলীগের সদস্য হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীর সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, নিজ বাহাদুরপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ছামাদ আহমদ, ৪ নং ওয়ার্ড সদস্য কবীর হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, এপিপি এডভোকেট গোপাল দত্ত, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, হুইপে’র একান্ত সহকারী সচিব কবীর হোসেন।
বিদ্যূতায়নের শুভ উদ্বোধন ও আলোচনা সভা শেষে চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হুইপ।
Sylhetnewsbd Online News Paper