সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে কানাইঘাট উপজেলা প্রধান শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতি, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে রোববার দুপুরে সিলেট সার্কিট হাউজে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, কানাইঘাট সাতভাগ ইউনিয়নের ৩বারের চেয়ারম্যান, বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সহ সভাপতি, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট ইউনিট কার্যকরি কমিটির সদস্য মোস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা মো. আজির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে- প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন মানসম্মত শিক্ষা দিতে আপনারা নিবেদিত হয়ে কাজ করবেন। সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সাথে কাংঙ্খিত কথা বলা হয়নি তবে আপনারা লিখিত আকারে যে বিষয় গুলো আমার নিকট হস্তান্তর করেছেন আমি সেগুলো পর্যলোচনা করে আপনাদের দাবী দাওয়া পুরন করতে চেষ্টা করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এম পি শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক মাছুম বিল্লাহ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এডভোকেট মামুন আহমদ।
কানাইঘাট উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সধারন সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো খলিল আহমদ, রশিদ আহমদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এম নিজাম উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রাজন সহ কানাইঘাট উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper