সিলেট নিউজ বিডি ডেস্ক: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১৩নং ওয়ার্ড সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর সোমবার মনিপুরী রাজবাড়ী পূজা মন্ডপে তার নিজ তহবিল থেকে গরীবদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিপুরী রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত শর্মা, সাধারণ সম্পাদক বিশ্বজিত গোপ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক এস সুটন সিংহ। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধ দেব দাস, তাপস ভট্টাচার্য্য, বাসুদেব কর্মকার, বেনু মাদক দাস, বিকাশ কান্তি দে, বুদ্ধ চন্দ্র শর্মা, অশক শর্মা, কামু শর্মা, রতন মল্লিক সিন্টু, সাজন দত্ত, মনু দাস, সানু সিংহ প্রমুখ।
উল্লেখ্য, গরীবদের মধ্যে ৬’শ শাড়ি ও ২’শ লুঙ্গি বিতরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper