সিলেট নিউজ বিডি ডেস্ক: আজ সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা, ছাতক সমিতির সাবেক সভাপতি, দক্ষিণ ছাতকের কৃতি সন্তান, রাজনৈতিক ব্যক্তিত্ব নাসিম হোসাইনের রোগ মুক্তি কামনায় দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৬ অক্টোবর মঙ্গলবার বাদ আছর মদিনামার্কেট জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্টিত হবে।
উক্ত মাহফিলে সংগঠনের সকল সদস্যসহ সিলেটে বসবাসরত ছাতকবাসীকে অংশগ্রহণের জন্য দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ এর আহবায়ক অধ্যাপক খসরুজ্জামান অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ নাসিম হোসাইন কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হয়েছেন এবং সফলভাবে বাইপাস অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সিলেটবাসীর দোয়া কামনা করেছেন।
Sylhetnewsbd Online News Paper