বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নবনির্মিত উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিগে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বায়স্তবায়নে চারতলা বিশিষ্ট এ ভবন নির্মাণ কাজে সরকারের ব্যয় হয়েছে ৪ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষণ পাল, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper