বড়লেখায় বিনামূল্যে (ধান কাটার) মেশিন বিতরণ করেছেন হুইপ শাহাব উদ্দিন

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে উপজেলার ১১টি কৃষক গ্রুপের মধ্য রিপার (ধান কাটার) মেশিন বিতরণ করা হয়েছে।

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্য বিনামূল্যে রিপার (ধান কাটার) মেশিন বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১টি কৃষক গ্রুপের কাছে রিপার(ধান কাটার) মেশিন বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, কৃষি কর্মকর্তা দেবল সরকার,নারী শিক্ষা একাডেমির উপাধ্যক্ষ হেলাল আহমদ,বড়লেখা থানার অফির্সার ইনচার্য ইয়াছিনুল হক,সদর ইউপি চেয়ারম্যান সুহেব আহমদ,পৌর পেনেল চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রমুখ উপস্থিত ছিলেন।