সৌদি বাদশাহ’র সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ অক্টোবর বুধবার আরগায় রাজ প্রাসাদে সৌদি বাদশাহ এবং পবিত্র দু’টি মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তারা বৈঠকে দু’দেশের পারস্পরিক র্স্বাথ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

শেখ হাসিনা সৌদি বাদশাহ’র আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার সন্ধায় সৌদি আরবে পৌঁছেন। বাসস।