“সিলেটের সম্প্রীতি দেখে আমি মুগ্ধ” সহকারী হাই কমিশনার

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি বুধবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়া পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনারের স্ত্রী মিসেস দুর্গালক্ষ্মী কৃষ্ণমুর্তি, ২য় সেক্রেটারী মি. গিরীশ সি. পূজারী, মিসেস যমুনা পূজারীল, সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী শান্তিপদ দত্ত, সহ সভাপতি শ্রী নিতিশ রাউত, সাধারণ সম্পাদক শ্রী নারায়ন পুরকায়স্থ ফনি, সহ সাধারণ সম্পাদক শ্রী বিজয় ভূষণ ধর, বলরাম জিউর আখড়া কমিটির সভাপতি শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চন্দ দে, উপদেষ্টা শ্রী রাতুলেন্দু দত্ত, শ্রী গোপিকা শ্যাম পুরকায়স্থ প্রমুখ।
শুরুতে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রিতম চক্রবর্তী, প্রসিত দে, গণদীপন দেব অর্ঘ্য।

এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি বলেন, সিলেটের সম্প্রীতি দেখে আমি মুগ্ধ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা হওয়ায় দূর্গাপূজা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। প্রশাসনের কঠোর নিরাপত্তার প্রশংসা করে তিনি বলেন, আমি আশা করি সারা বাংলাদেশে এরকম পূজা উদযাপনে নিরাপত্তা দেওয়া হবে।