সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাকের ধাক্কায় লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ছাতক উপজেলার চেচান গ্রামসংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দেড়টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে বন্ধ হয়ে পড়ে সড়কের যান চলাচল। এসময় স্থানীয়দের চেষ্ঠায় বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে লেগুনাটি পুড়ে যায়। আগুনে লেগুনায় থাকা একজন আহত হয়। চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sylhetnewsbd Online News Paper