মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় দুটি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে পৃথকভাবে ভবনগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।
বিদ্যালয়গুলো হচ্ছে- উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম উচ্চ বিদ্যালয় ও ইটাউরী হাজী ইউনুস মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
মেগা প্রকল্পের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাজগুলো বাস্তবায়ন করবে। দুটি বিদ্যালয়ের ভবন নির্মাণে সরকারের ব্যয় হবে ৫ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ২৬৫ টাকা।
১৭ অক্টোবর বুধবার বেলা ১২টায় মাইজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বিলাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফ”জুর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দুদু মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।

পরে দুপুর ২ ঘঠিকায় ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুইপ।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্টানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ সমছুল হক এর সভাপতিত্বে ও সহ-কারি প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এ্যাপলুর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, শিক্ষানুরাগি সদস্য খুকন মিয়া, ইউ,পি আওয়ামীলীগ র’ সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু,ইউপি যুবলীগ সভাপতি আব্দুল করিম,প্রমুখ।
অন্যদের মোধ্য ছিলেন, ইউপি প্যানেল চেয়ারম্যান ছামাদ আহমদ তামিম, ইউ,পি,সদস্য সাজু আহম, সদস্য কবির আহমদ,সদস্য রশিদ আহমদ সুনাম, সাবেক ইউপি সদস্য ছলিম উদ্দিন, সুনাহর আলী, আব্দুল হক, উপজেলা যুবলীগ সদস্য শরিফ উদ্দিন, রাজু আহমদ, জেলা ছাত্রলীগ সহ সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সম্পাদক ফরহাদ আহমদ, ইউ,পি সভাপতি কয়েছ আহমদ, সহ সভাপতি কবির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবাদুর রহমান, শরিফুল ইসলাম স্বপন ,মাহিন আহমদ, সুমন আহমদ,রুবেল আহমদ প্রমূখ।
Sylhetnewsbd Online News Paper