বড়লেখায় ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্টানে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নী ইউনিয়নের পাকশাইল আইডিয়াল হাইস্কুলে একাডেমিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এ সময় পাকশাইল গ্রামের বিশিষ্ট মুরব্বি নিজাম উদ্দিন বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেন, হুইপ ফুলেন তুড়া দিয়ে তাকে বরণ করেন।

বুধবার (১৭ অক্টোবর) ভবন র্নিমান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সংসদ মো. শাহাব উদ্দিন।

মেগা প্রকল্পের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন র্নিমান কাজ বাস্তবায়ন করবে। বিদ্যালয়ের ভবন নির্মাণে সরকারের ব্যয় হবে ২কোটি ৮৮ লাখ ৩২ হাজার ২৬৫ টাকা ৮ পয়সা।

এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রেহান উদ্দিনের সন্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ মো. শাহাব উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,বড়লেখা উপজেলা পরিষদের চেয়াম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা (ভুমি) কমিশনার শরিফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বড়লেখা নারীশিক্ষা একাডেমীর উপাধ্যক্ষ হেলাল উদ্দিন,বড়লেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, বর্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন,উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন ক্লাসিক ইস্কুল এন্ড কলেজ সিলেট র’ র্নিবাহি পরিচালক মো.লবিবুর রহমান,ইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি ছাত্রলীগ সভাপতি রাসেল আহমদ, নাইম আহমদ প্রমুখ,এছাড়াও উপস্থিত ছিলেন পাকশাইল ওয়ার্ড ও বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মি ও স্থানীয় বিশিষ্ট সুধিজন।