সিলেট নিউজ বিডি ডেস্ক: অর্থমন্ত্রী মাল আব্দুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রধান প্রশিক্ষক ও খেলোয়াড়বৃন্দ।
শুক্রবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামে আবুল মাল আব্দুল মুহিত মিনিস্টার কাপ ১৩তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ ২০১৮ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সিলেট জেলা উশু টিমের প্রশিক্ষক, খেলোয়াড়রা তাঁর সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, উশু খেলার মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টিতেও ভূমিকা রাখতে হবে। বেশি করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। কর্মক্ষেত্রে দক্ষতার পাশাপাশি উশু খেলায় আমাদেরকে জাতীয় পর্যায়ে সিলেটের সুনাম বয়ে আনতে হবে। তাই তিনি ঢাকায় অনুষ্টিতব্য ১৩তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় সিলেটের সুনাম বয়ে আনার জন্য উশু প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন ও খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক কোচেস সনদপ্রাপ্ত উশু কোচ মো. আনোয়ার হোসেন, এড. বনানী দাস ইভা, এড. মুখলেছুর রহমান, বিপুল চন্দ্র তালুকদার, রিজভী আহমদ, নাজমা বেগম, আরিফ উদ্দিন ওলির, কাইফ আহমদ রুবেল, জাকারিয়া আহমদ, তানভীর চৌধুরী, আমিনুল ইসলাম তামীম, সাদিয়া আক্তার ইমরানা, সরর্বানি পুরকায়স্থ, নাফিসা কাওলিন সিগমা, রাজন তালুকদার, আবু মুকাম্মিল সাইফ, মাছুম আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম, মিহাদ, শুভ, মো. নিয়ামুল হক, সাব্বির আহমদ, সাহান আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper