কাষ্টমস্ কমিশনারের সাথে সিলেট কয়লা আমদানীকারক গ্র“পের মতবিনিময়

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের কাষ্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ডা. গোলাম মো. মুনীর এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্র“পের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর মেন্দিবাগ কাস্টমস অফিসে কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় হয়। এসময় নেতবৃন্দ কমিশনার ডা. গোলাম মো. মুনীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে কয়লা আমদানী ব্যবসা আরো গতিশীল করার ব্যাপারে নেতৃবৃন্দ কমিশনার ডা. গোলাম মো. মুনীরের সহযোগীতা কামনা করেন। এসময় কমিশনার এ ব্যাপারে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কয়লা আমদানীকারক গ্র“পের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আতিক হোসেন, সাবেক সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী কলন্দর আলী, সাবেক সিনিয়র সহ- সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আব্দুল হামিদ, সহ- সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, সহ- সভাপতি মো. রুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সহ- সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আন্তর্জাতিক সম্পাদক পাপলু দাস, প্রচার সম্পাদক মো. কবির আহমদ, কার্যকরী সদস্য মো. এমদাদ হোসেন, মো. ফয়জুর রহমান, জুবায়ের আহমদ চৌধুরী, মো. সেহেল আহমদ প্রমুখ।