সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর উপশহরে ছুরিকাঘাতে জাহিদ হোসেন (১৮) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ছুরিকাঘাতে আহত হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয় সীমান্তিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র জাহিদ নগরীর তেররতন এলাকায় আবুল কালামের ছেলে। সে জেলা ছাত্রলীগ নেতা সুমন গ্রুপের সক্রিয় কর্মী। এই খুনের জন্য জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জাকারিয়া মাহমুদের গ্রুপকে দায়ী করছে তার সহকর্মীরা।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উপশহর বি ব্লকের সরকারি তিব্বিয়া কলেজের সামনে দিয়ে যাওযার সময় প্রতিপক্ষের কয়েকজন কর্মী তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘আভ্যন্তরিণ দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। খুনিদের ধরতে পুলিশের অভিযানও শুরু হয়েছে।’
Sylhetnewsbd Online News Paper