সিলেট নিউজ বিডি ডেস্ক: শনিবার (২৭-অক্টোম্বর) বিকালে এক দোয়ার মাধ্যমে বাগবাড়ী এলাকায় হাজী লোকমান আলী রোডে ড্রেন ও রাস্তা পাকার করণ উদ্ধোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের ০৯নং ওয়াডের কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান ও ৭.৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু সহ এলাবাবাসী।
এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে মখলিছুর রহমান কামরান বলেন, ওয়ার্ডবাসীর সেবাই আমার মূল লক্ষ্য। আমার ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রায় সব এলাকাতেই দ্রুত পানি নিষ্কাশনের জন্য নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষে হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাগবাড়ীর বিশিষ্ট মুরব্বী আবুল হোসেন হেনা, মাসুক মিয়া আশিক, সিলেট সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী মো: সামসুল হক পাঠোযারী, সহকারী প্রকৌশলী আব্দুল সোবাহান, উপ-প্রকৌশলী মো: কামরুজ্জামান, বাগবাড়ী যুব কল্যাণ সংস্থার সভাপতি মো: তজমূল হোসেন, ৯নং ওয়ার্ড সচিব পিন্টু আহমদ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নবী হোসেন জীবন, গৌউছ মিয়া, পুতুল মিয়া, লিটন, মাসুম, জামান জাকারিয়ার চৌধুরী, কবির আহমদ, তারেক মিয়া ও হামিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাগবাড়ী জামে মসজিদের ইমান ।
Sylhetnewsbd Online News Paper