সিলেটনিউজবিডি ডেস্ক: আজকাল দু’পয়সা দান করতে পারলেই অনেকে নিজেকে সমাজকর্মী মনে করেন। সমাজকর্মী হতে হলে যে পেশাগত জ্ঞান ও দক্ষতা প্রয়োজন তা অবশ্য অনেকেই জানেন না। মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরাই সমাজকর্মী হয়ে থাকেন।
তেমনি একজন ব্যক্তি ছিলেন মি. জেহীন আহমদ। নিজে সকল প্রচারনার ঊর্ধ্বে থেকে হাজার মানুষকে নিজ উদ্যোগে স্বাবলম্বী করে গেছেন। কোন সাহায্য দিয়ে নয়, মানুষকে প্রশিক্ষণ দিয়ে তার কর্মগুণে প্রতিষ্ঠিত করতে প্রয়াস চালিয়েছেন গুনী এই মানুষ। জ্ঞান অর্জনের জন্য দু’একবার তার বাসায় গিয়েছিলাম।
এই সমাজ পরিবর্তনে কিংবা একটি কর্মমুখর মানবিক সমাজ বিনির্মাণে একজন জেহীন সাহেবের খুবই প্রয়োজন। আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন।
লেখক:
আব্দুর রশিদ খান রাশেদ
সাধারন সম্পাদক
সোশ্যাল এনগেজমেন্ট ফর লাইভলিহুড ফাউন্ডেশন
Sylhetnewsbd Online News Paper