পরিবহণ ধর্মঘটে বড়লেখায় আবারও ১১ মাসের শিশুর মৃত্যু

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহাবাজপুর বাজারে পরিবহণ শ্রমিকদের বাঁধার মূখে যানবাহন না পেয়ে হাসপাতাল পৌঁছতে না পারায় বিনা চিকিৎসায় নিউমুনিয়া আক্রান্ত ১১ মাসের আরেক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে (২৮ অক্টোবর) রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুটি নিজ বাড়িতে মারা যায়। নিহত শিশুর নাম সুকরিয়া বেগম।

সে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপির ভট্টশ্রী গ্রামের হত দরিদ্র হামিদা বেগম ও মৃত ছালিক আহমদের মেয়ে।

জানা গেছে, শিশু কন্যা সুকরিয়া বেগম অসুস্থ হলে মা হামিদা বেগম রোববার বেলা দুইটায় শাহবাজপুর বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নিউমুনিয়া আক্রান্ত জানিয়ে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। শাহবাজপুর বাজার থেকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরত্ব ১৫-১৬ কিলোমিটার। তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে চাইলে পরিবহণ শ্রমিকরা কোন যানবাহন যেতে দেয়নি।প্রায় দুইঘন্টা অপেক্ষা করেও হাসপাতালে যেতে ব্যর্থ হওয়ায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুরোগী সুকরিয়া নিজ বাড়িতে মারা যায়।
নিহত শিশুর মা হামিদা বেগম অভিযোগ করেন, বাড়ি থেকে বেরিয়ে যানবাহন না পেয়ে অসুস্থ মেয়েকে নিয়ে দুই কিলোমিটার পায়ে হেটে শাহবাজপুর বাজারে যান। স্থানীয় চিকিৎসক দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু পরিবহণ শ্রমিকরা সিএনজি চালিত অটোরিকশা কিংবা রিকশা চলতে না দেয়ায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। সন্ধ্যায় মেয়েটি মারা যায়।
উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান (২৯ অক্টোবর) রাত সাড়ে আটায় সময় চিত্র পত্রীকার বড়লেখা প্রতিনিধি সাতে মুটো ফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি খুবই অমানবিক, নির্মম ও লজ্জাজনক। সোমবার নিহত শিশুর বাড়িতে গিয়ে স্বজনদের সান্তনা দিয়েছেন।

উত্তর শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সাতে মুটো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ঘটনাটি শুনেছি, শ্রমিকদের ধর্মঘটের কারনে হাসপাতালে যেতে নাপারায় শিশুটি মারাযাওয়া দুঃখজনক।