পরিবহন শ্রমিক নেতাদের আসামী করে অবিলম্বে হত্যা মামলা দায়েরের দাবী

সিলেট নিউজ বিডি ডেস্ক: নবজাতক শিশুদের মৃত্যুর জন্য পরিবহন শ্রমিক নেতাদের হুকুমের আসামী করে অবিলম্বে হত্যা মামলা দায়েরের দাবীতে বাসযোগ্য সমাজ নির্মাণে ব্যর্থ নাগরিকদের ‘দায়বন্ধন’।
মঙ্গলবার (৩০ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বিকাল ৪ ঘটিকায় সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট-এর ব্যানারে দায়বন্ধন কর্মসুচি পালন কালে বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকেরা নিজেদের ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিবহন শ্রমিকদের নৈরাজ্যে দেশ দুইদিন মগের মুল্লুক ছিল।
তিনি বলেন, গত দুই দিনের পরিবহন শ্রমিক নামধারীদের এই নারকীয় কর্মকান্ড বিনা প্রতিবাদে ছেড়ে দেয়া যায় না। দল-মতের ঊর্ধ্বে উঠে এই শিশুদের জন্য তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ করা প্রয়োজন। অন্যথায় এই মৃত শিশুদের কসম, এই দেশে আর পাখি গাইবে না। ফুলেরা ঝরে যাবে অকালে।

গণজাগরণ মঞ্চ সিলেট এর মুখপাত্র দেবাশিষ দেবুর সঞ্চালনায় আয়োজকদের পক্ষে মূল বক্তব্যে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট এর সমন্বয়ক আব্দুল করিম কিম বলেন কবি সুকান্ত লিখেছিলেন ‘এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান’। আমরা স্থান ছেড়ে দেইনি। বরঞ্চ মূমূর্ষ শিশুদের পৃথবীতে বেঁচে থাকার অধিকারটুকু দিতে পারিনি। তিনটি মূমূর্ষ শিশুর চিকিৎসা পাওয়ার অধিকার অবরোধের নামে রাষ্ট্রিয় মদদে হওয়া গুন্ডামীতে কেড়ে নেয়া হয়েছে।

তিনি বলেন, গত দুই দিনের পরিবহন শ্রমিক নামধারীদের এই নারকীয় কর্মকান্ড বিনা প্রতিবাদে ছেড়ে দেয়া যায় না। দল-মতের ঊর্ধ্বে উঠে এই শিশুদের জন্য তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ করা প্রয়োজন। অন্যথায় এই মৃত শিশুদের কসম, এই দেশে আর পাখি গাইবে না। ফুলেরা ঝরে যাবে অকালে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, পরিস্থিতি আর ব্যাখ্যার নয়। কার দায় কতোটা -এটাই এখন বিবেচ্য। আমরা ক্ষুব্ধ নাগরিক। আমার দায় নিয়ে শহীদ মিনারের সম্মুখে আয়োজিত এই কর্মসূচিতে একাত্ব হয়ে নবজাতক শিশুদের মৃত্যুর জন্য পরিবহন শ্রমিক নেতাদের হুকুমের আসামী করে অবিলম্বে হত্যা মামলা দায়েরের দাবী জানাই।

কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন হবিগঞ্জ- এর সমন্বয়ক তোফাজ্জল সোহেল, কিডনি ফাউন্ডেশন সিলেট এর সমন্বয়ক ফরিদা নাসরিন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাবিল এইচ চৌধুরী । এসময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকে সিলেটের ব্যুারো প্রধান মঈনউদ্দিন মঞ্জু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সংগঠক বদরুল ইসলাম চৌধুরী, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, যমুনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি মাইদুল রাসেল প্রমুখ।