মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় ভোক্তা অধিকার আইনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩১অক্টোবর) বেলা দুইটায় বড়লেখা পৌরশহরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। এ সময় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর বিভিন্ন ধারায় বৈশাখি রেস্টুরেন্টকে ৪০ হাজার, জনতা মিষ্টি ঘরকে ১৫ হাজার, উজানভাটি রেস্টুরেন্টকে ৫ হাজার, পুষ্প মিষ্টি ঘরকে ২ হাজার এবং গবিন দাস রেস্টুরেন্টকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভবিষ্যতে যাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন না করা হয়, সে জন্য এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sylhetnewsbd Online News Paper