সিলেট নিউজ বিডি ডেস্ক: বড়লেখার বিএনপি ও সহযোগি সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিছেন মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে পুলিশের দায়েরকৃত অ্যাসল্ট মামলায় তারা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এরা হলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির আহবায়ক লোকমান হোসেন বায়েস, পৌর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. সফিকুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মো. রায়হান মুজিব, আব্দুল মালিক, উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপার আহমদ।
মৌলভী বাজার জেলা বিএনপি র’ মহিলা বিষয়ক সম্পাদিকা রেহানা বেগম (হাছনা) ও
বড়লেখা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন পুলিশের ওপর হামলার কোনো ঘটনাই ঘটেনি। অথচ পুলিশ ঘটনাটি সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের আসামি করে মামলাটি করেছে। তিনি নেতাকর্মীদের কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।
আদালত সূত্র জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সকাল সাড়ে ১১টার দিকে বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বড়লেখা-জুড়ী আঞ্চলিক মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীকে অবরোধ সরানোর জন্য বললে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের এসআই শরীফ উদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীর নামোলে¬খ ও অজ্ঞাত পরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করে অ্যাসল্ট মামলা করেন।
সিলেট নিউজ বিডি/২ নভেম্বর/ম,উদ্দিন/বড়
Sylhetnewsbd Online News Paper