সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম থেকে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী নাজমুল হোসেন ফাহিমকে(২২) গ্রেফতার করেছে পুলিশ।
৪ নভেম্বর রোববার মধ্যরাতে উপজেলার চান্দগ্রামে মা ভেরাইটিজ ষ্টোরে অভিযান চালিয়ে পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন তাকে গ্রেফতার করে। এ সময় অপর ইয়াবা ব্যবসায়ী হোসেন মিয়া পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চান্দগ্রাম দেওয়ানশাহ রোডস্থ মা ভেরাইটিব ষ্টোরে অভিযান চালায়। এসময় হোসেন মিয়া নামক এক ইয়াবা ব্যবসায়ী পালিয়ে গেলেও নাজমুল হোসেন ফাহিমকে পুলিশ গ্রেফতার করে। তার দেহ তলাশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ফাহিম একই ইউনিয়নের চান্দগ্রামের আবুল হোসেনের পুত্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করেছে।
অভিযানকালে কৌশলে হোসেন মিয়া (৩০) নামে একজন পালিয়ে যায়। পলাতক হোসেন মিয়া নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের আব্দুল আজিজের পুত্র।
এই ঘটনায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত নাজমুল হোসেন ফাহিম ও পলাতক হোসেন মিয়ার বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা করেছেন।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper