মৌলভীবাজার-১ আসনে আওয়ামীলীগের একক প্রার্থী শাহাব উদ্দিন

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ৮ নভেম্বর। তাই বড়লেখা-জুড়ি আসনের জন্য
দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মোঃ শাহাব উদ্দিন।

আজ শুক্রবার (৯ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনের জন্য তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন।এ সময় তাঁর সাথে দলীয় নেতাকর্মী ছিলেন।

এদিকে জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি মনোনয়ন ফরম ক্রয় করে প্রতিক্রিয়ায় তার নির্বাচনী এলাকা মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনের সকল ভোটারের কাছে সালাম ও আদাব জানিয়ে বলেন আওয়ামী লীগ দেশের জনগণের উন্নয়ন চায়। তাই দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোটদিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং সকলের সহযোগিতা কামনা করছেন।

প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বার (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)। তফসিল ঘোষণার পর আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পত্রের ফরম বিক্রি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০টা থেকে এই ফরম বিক্রি শুরু হয়।