সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির পক্ষে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার জেষ্ঠ্য ছেলে সাহেদ মুহিত।
শুক্রবার অর্থমন্ত্রীর পক্ষে ঢাকার ধানমন্ডির ৩/এ এলাকায় আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় অর্থমন্ত্রী দলীয় কার্যালয়ের বাইরে গাড়িতে অপেক্ষা করছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ নভেম্বর।
Sylhetnewsbd Online News Paper