আহম্মদ কবির: সুনামগঞ্জ-১ (তাহিরপুর জামালগঞ্জ,মধ্যনগর) নিবাচনী এলাকায় ভোটারদের সচেতন করতে ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন প্রচার প্রচারণা দ্বারাবাহীকতায় সুনামগঞ্জ মধ্যনগর থানার বিভিন্ন ওয়ার্ডে ও হাটবাজার এবং গ্রামে গ্রামে বিভিন্ন নেতা কর্মীদের নিয়ে উঠান বৈঠক করছেন।
এর অংশ হিসেবে ১১ নভেম্বর রবিবার বিকেলে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে চাপাইতি বাজার সংলগ্ন খোলা মাঠে, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে শতাধিক নেতা কর্মী উপস্থিতিতে শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ বংশিকুন্ডা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জহুর উদ্দিন,আরও উপস্থিত ছিলেন ২নং দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ৯নং ৯ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্চুল আলম,মধ্যনগর থানা ছাত্রলীগের সহ সভাপতি জাকির হোসেন,দক্ষিণ বংশিকুন্ডা ছাত্রলীগের সহসভাপতি একরাম হোসেন,দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:শিপন মিয়া,ইউনিয়ন ছাত্রলীগের সম্মানিত সদস্য রনি মিয়া,যুবলীগ কর্মী জব্বার মিয়া,যুবলীগ কর্মী পলিমাটি গ্রামের রনি মিয়া,যুবলীগ কর্মী তৌফিক মিয়া প্রমুখ।
মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম (শফিক)সহ অনেকেই বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত, কারণ দেশের সাধারণ মানুষ আওয়ামীলীগ সরকারের যে সুফল পেয়েছে তা ভূলার মত নয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুনামগঞ্জ ১আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন (রতন)নির্বাচনী এলাকায় রাস্তা, ঘাট, বিদ্যুৎ, শিক্ষা,বিদ্যালয়ের অবকাঠামোর উন্নয়ন,সাস্থ্য,মসজিদ, মন্দিরের উন্নয়ন সহ নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন,যার ফলে এলাকার সাধারণ ভোটারদের কাছে উনি উন্নয়নের রোপকার হিসাবেই পরিচিত, উনাকে আবারো সুনামগঞ্জ ১আসনে মনোনীত করলে আমরা আশাবাদী নৌকার বিজয় নিশ্চিত।
Sylhetnewsbd Online News Paper