মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার লক্ষে জামায়াতে ইসলামের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শিবিরের সাবেক অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
ধর্মভিত্তিক ও একাত্তরের মানবতা বিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতের ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। প্রজ্ঞাপন জারি করায় দলটি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আর কোনো নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না।
তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য রবিবার (১৮ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা শরীফ উদ্দিনের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ করেন বড়লেখা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফয়ছল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সূরাহ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপি সদস্য আলিম উদ্দিন, নিজবাহাদুর ইউনিয়ন পরিষদ সদস্য ও জামায়াত নেতা সুনাম উদ্দিন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper