সিলেট নিউজ বিডি ডেস্ক: শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেটের উদ্যোগে ২৩ নভেম্বর জেলরোডস্থ বিশ্বম্ভর জিউর আখড়ায় নবান্ন উৎসব ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ২২ নভেম্বর সন্ধ্যা ৬টায় শুভ অধিবাসের মাধ্যমে আরম্ভ হয়ে ২৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় শেষ হয়। শ্রী গোবিন্দ গোঁসাই এর পৌরহিত্যে হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শোভযাত্রায় হাজার হাজার ভক্তসমাগমের মাধ্যমে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়।
শ্রী অনুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অসীম চন্দ্র রায় এবং মতিলাল হাওলাদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় তিনি সকলকে সৌদার্য্যপূর্ণভাবে ধর্মপালনের জন্য আহ্বান জানান।
বক্তব্য রাখেন, মন্দির মাতা শ্রী মতি মিরা রানী দাস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট সুজয় সিংহ মজুমদার, শ্রী জয়দেব শর্মা চৌধুরী, ডা. কল্লোল বিজয় কর, সজল কুমার চৌধুরী, শ্রী জয়ন্ত কুমার রায়, শ্রী তারেস কান্তি তালুকদার, অসীম কুমার রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে নবান্ন প্রসাদ বিতরণ করা হয়।
Sylhetnewsbd Online News Paper