মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোটার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহুর্তে এসে চমক দেখাতে মাঠে নামছে আল্লামা ফুলতলী (র:) প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ। নব দিগন্তের শুভসূচনা করতে পারে আল-ইসলাহ’র রাজনীতি
সিলেটে বিভাগের ১৯ টি আসনে প্রার্থী দিতে পারেন বলে গুন্জন শুনা গেলেও দলীয় সূত্রে জানা যায়, সংগঠন থেকে এখনও চুড়ান্ত সিদ্বান্ত হয়নি, তবে আনজুমানে আল ইসলাহর একক প্রার্থী দেয়ার সম্ভাবনা রয়েছে।
হবিগঞ্জ-৪ আসনে আল-ইসলাহ র’ হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক(পৈলর সাব) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে প্রার্থী হিসাবে আসতে পারেন জেলা আল- ইসলাহ র’ সাংগঠনিক সম্পাদক হাফিজ আলাউর রহমান টিপু।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে
উপজেলা আল-ইসলাহ র’ সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ।
বিগত উপজেলা নিবার্চনে আল-ইসলাহ প্রার্থী হয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে র্নিবাচিত হন,আলাউর রহমান টিপু ও ফজলুল হক খান সাহেদ।
এলাকায় ব্যাপক ব্যক্তি ইমেজ থাকায় সংগঠনের পক্ষ থেকে তাদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
মৌলভী বাজার ১/২/৩ আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে যোগাযোগ করা হলে তারা প্রার্থীতার কথা স্বীকার করে বলেন, “সংগঠনের সিদ্ধান্ত আসলে এবং আমাদের প্রার্থী করা হলে আমরা নির্বাচন করতে প্রস্তুত আছি।এ ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
মৌলভী বাজার, হবিগন্জ, কুলাউড়া, বড়লেখা ও জুড়ি, উপজেলা আল-ইসলাহ’র একাধিক সিনিয়র দায়িত্বশীল বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন,”আমরা দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।সংগঠন নির্বাচনে আসলে আমরা কাজ করবো।এক্ষেত্রে আলাউর রহমান টিপু, ফজলুল হক খান সাহেদ ও মুফতি বেলাল আহমদ আমাদের পছন্দের প্রার্থী।
সাংগঠনিক ভাবে আমরা মৌলভীবাজার-১,২,৩,৪ আসনে যথেষ্ট শক্তিশালী। মানুষ নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সৎ-যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।
এ ব্যাপারে আনজুমানে আল-ইসলাহর একাধিক কেন্দ্রীয় নেতার সাথে প্রতিবেদকের কথা হলে তারা বলেন বৃহত্তর সিলেটে আমাদের সংগঠনের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে।
গত কয়েকদিন ধরে মহাজোটের ও ঐক্যফ্রন্টের প্রার্থী হতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরীকে সিলেট-৫ আসনে প্রার্থী হওয়ার জন্য কয়েকদফা যোগাযোগ করা হলে তিনি এখনো সম্মতি দেননি, তবে তিনি বৃটেনে থাকা অবস্থায় যোগাযোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি দেশে ফিরেছেন। দু-এক দিনের মধ্যেই আমরা সিদ্ধান্তে পৌছবো। সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হচ্ছে।
অনেকেই মনে করছেন, দেশব্যাপী নানা হিসেব নিকেশে হঠাৎ করেই আল ইসলাহ নির্বাচনে আসলে ভোটের মাঠে ‘ফ্যাক্টর’ হয়ে দাড়াতে পারেন তারা।
তবে শেষ পর্যন্ত আনজুমানে আল ইসলাহ স্বতন্ত্র নাকি জোটবদ্ধ নির্বাচন করবে তা জানার অপেক্ষা করতে হচ্ছে আরো কয়েক দিন।
Sylhetnewsbd Online News Paper